1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চরভদ্রাসনে সৌদি প্রবাসীর স্ত্রী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৭৫ সময় দর্শন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জয়গুন বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়গুন ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রাসেল খানের (৩৫) স্ত্রী। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে।
বড় মেয়ে নাদিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ও ছেলে তামিমের বয়স ৭ বছর।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ওই গৃহবধূকে নিজের থাকার ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা।
এ সময় তাদের চিৎকার চেঁচামেচি শুনে গৃহবধূর মেয়ে নাদিয়া (১১) ছুটে এসে স্থানীয়দের সহায়তায় বটি দিয়ে শাড়ি কেটে তার মাকে নিচে নামায়। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
নিহত গৃহবধুর মেয়ে নাদিয়া বলেন, সে ও তার ভাই বিকেলে খেলতে গিয়েছিল। খবর পেয়ে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে তার মাকে ঝুলতে দেখে। পরে ঘরে থাকা বটি দিয়ে আড়া থেকে কাপড় কেটে তাকে নিচে নামানো হয়।

গৃহবধুর শ্বশুর আব্দুল জব্বার খাঁন বলেন, তিনি পাশের গ্রামে বাড়ি করে বসবাস করেন। জয়গুন তার বড় ছেলের বৌ। জয়গুন খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিল। তার বড় ছেলে রাসেল প্রায় তিন মাস আগে সৌদি আরব গিয়েছে ও ছোট ছেলে রাশেদও সেখানে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আসল ঘটনা উদঘাটন করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu