1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যানচলাচল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৮৬ সময় দর্শন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার জন্য যান চলাচল সীমিত থাকবে। ঢাকা সেনানিবাস এলাকায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক ও পরীক্ষার্থীরা বিকল্প রাস্তায় যাতায়াত করতে বলা হয়েছে।

ঢাকা সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২ টা থেকে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল এড়িয়ে যাওয়া অনুরোধ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলগুলোর কেন্দ্রে অংশগ্রহণকারী সকল এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করে ঐদিন পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদেরকে বিকেল ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের বিকেল সাড়ে ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আইএসপিআর থেকে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu