1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিদ্যুৎ-জ্বালানি সংকট ডিসেম্বরে কেটে যাবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

বিদ্যুৎ জ্বালানি সংকট আগামী মাসে কেটে যাবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া, তারেক জিয়া অর্থ পাচারের সঙ্গে জড়িত হলেও এখন তারাই রিজার্ভ নিয়ে কথা বলে। এখনো পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ সরকারের হাতে আছে।

যুদ্ধের কারণে আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরিবহন ব্যয় বেড়েছে চার থেকে সাড়ে চার গুণ। ’

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২৩তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার গণভবনে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে যোগ দেন দলের প্রায় দুই ডজন সদস্য।

এতে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের পর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল খুনিরা। তখন মানুষের কোনো রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ছিল না। বিএনপির সময়ে দেশে কী নির্বাচন হয়েছে তা দেশের মানুষ জানে। এখন দেশের সব রাজনৈতিক দল রাজনীতি করারও সুযোগ পাচ্ছে। কিছু মানুষ আছে, যারা দেশে অগণতান্ত্রিক ধারা চায়। ’

রিজার্ভ নিয়ে নানান সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালে বিদেশ থেকে পর্যাপ্ত রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ কখনো লোন ডিফল্টার হয়নি। লোন না নিয়ে দেশীয় সরকারি কোম্পানিগুলোকে দুই শতাংশ হারে রিজার্ভ থেকে লোন দেওয়া হয়েছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu