1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির আমলে কথাই ছিল-১০ হুন্ডা ২০ গুন্ডা নির্বাচন ঠান্ডা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

বিএনপির আমলে নির্বাচনের কারচুপির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা (বিএনপি) নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে; কিন্তু  ২০০১ এর নির্বাচন, মাগুরার উপনির্বাচন, ঢাকা-১০ আসনের উপনির্বাচন যদি দেখেন, সেখানে কীভাবে তারা কারচুপি করেছিল। বিএনপির আমলে তো কথায় ছিল- ১০ হুন্ডা ২০ গুন্ডা নির্বাচন ঠান্ডা। ’

শনিবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে যোগ দেন দলের প্রায় দুই ডজন সদস্য।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২৩তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণভবনে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ উপদেষ্টা পরিষদ এবং সভাপতিমণ্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর আমরা ক্ষমতায় আসি। এরপর আমাদের চেষ্টা ছিল বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি আমরা কীভাবে করবো। ’

জিয়ার আমলের নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘তখন নির্বাচন বলতে কিছু ছিল না। ক্যান্টনমেন্টে বসে দল তৈরি করা হয়। দুই-তৃতীয়াংশ ভোটে জিতে সেই দলকে অবৈধভাবে ক্ষমতায় আনার জন্য ভোট ঢাকাতি, ভোট চুরি করা হয়। কিছু এলিট শ্রেণিকে চাপ দিয়ে অর্থ দিয়ে তারা দলে ভেড়াতো। এই ছিল তাদের রাজনীতি। ’

শেখ হাসিনা বলেন, ‘সে সময় গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার মানুষের ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই প্রক্রিয়াটা শুরু করি। নির্বাচনে যতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি হয়েছে, তা আমাদেরই আন্দোলনের ফসল। ’

তিনি বলেন, ‘বিএনপি দ্বিতীয়বার জামায়তকে নিয়ে ক্ষমতায় এসে দুর্নীতি, খুন, সন্ত্রাস, মানি লন্ডারিং-এমন কোনো অপরাধ নেই যে করেনি। ’

রিজার্ভ নিয়ে সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিন, করোনা মোকাবিলায় সরঞ্জাম বিদেশ থেকে কিনে বিনা পয়সায় মানুষকে দিয়েছি। ভোজ্য তেল, জ্বালানি, গম, ভুট্টসহ প্রয়োজনীয় খদ্যশস্য কিনেছি। অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। আমাদের তিন মাসের আমদানির যে খরচ সেটা হাতে রেখেই আমরা খরচ করেছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu