1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণ: জামিন পেলেন গুনাথিলাকা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে জেলে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে জামিন দেওয়া হয়েছে। সিডনির একটি আদালত তাকে জামিন দিয়েছেন। ১১ দিন জেলে কাটানোর পর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আবার স্থানীয় আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত।

জানা গেছে, শ্রীলঙ্কার সরকার এবং সে দেশের ক্রিকেট সংস্থা গুণতিলকারের পাশে দাড়ানোর কারণেই জামিন দেওয়া হয়েছে। ২ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন গুণতিলকা। তবে এখনই দেশে ফিরতে পারবেন না তিনি। প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে। অভিযোগকারী নারীর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা চলবে না। কোনও রকম ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। আগামী ১২ জানুয়ারি আবার আদালতে শুনানি রয়েছে।

উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে হারের দিন ভোররাতে সিডনির হোটেল থেকে গ্রেফতার করা হয় গুণতিলকাকে। পরদিন তাকে ছাড়াই দেশে ফেরে গোটা দল। তার বিরুদ্ধে ধর্ষণের চারটি ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে। অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও অভিযোগকারী নারীর গলা টিপে ধরেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে গত ৭ নভেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, আইসিসি আমাদের জানিয়েছে, এক নারীকে ধর্ষণের অভিযোগে আমাদের ক্রিকেটার গুণতিলকাকে গ্রেফতার করেছে সিডনি পুলিশ। ক্রিকেট শ্রীলঙ্কা বিষয়টির দিকে নজর রাখছে। আইসিসির সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে। আশা করব যথাযথ তদন্ত হবে। অভিযুক্ত ক্রিকেটার সত্যিই অপরাধ করে থাকলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu