1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামায়াত নতুন নামে নিবন্ধন চাইলে খতিয়ে দেখে ব্যবস্থা: ইসি রাশেদা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টরা নতুন নামে নিবন্ধন চাইলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, এ ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ এর পক্ষ থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়

তাতে জামায়াত সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার জোর দাবি জানানো হয়। এ বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘জামায়াতের ছায়া হয়ে কেউ নিবন্ধনের আবেদন করলে পাঁচ কমিশনার আলোচনার মাধ্যমে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। ’

 

স্মারকলিপির বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘প্রজন্ম একাত্তর স্মারকলিপি দিয়েছে গেছে। সেখানে কী আছে সে বিষয়ে পরিষ্কারভাবে জানা নেই। আগে দেখবো জানবো তারপর বলতে পারবো। আমরা এটুকু জানি, আইনে নির্দিষ্ট শর্ত আছে। এই শর্তগুলো পূরণ করলেই কেবল কোনো দল নিবন্ধন পায়। জামায়াত অন্য আদলে আসছে কি না, তা আগাম বলা ঠিক হবে না। কমিশন মিটিংয়ে ফরমালি না এলে বলা যাবে না। জামায়াতই আসছে এগুলো প্রমাণ হোক, তারপর আমরা পাঁচ কমিশনার বসে সিদ্ধান্ত নেবো। ’

নিবন্ধনে শর্ত পূরণ করলে জামায়াত সংশ্লিষ্টদের নিবন্ধন পেতে বাধা আছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত আদালতের আদেশ অনুযায়ী নিষিদ্ধ পার্টি। নিষিদ্ধ মানে নিবন্ধন বাতিল করা হয়েছে। যেহেতু নিবন্ধন নেই, নির্বাচনে তারা আসতে পারবে না। এখন নতুন করে তারা কীভাবে আসছে না আসতে চাইছে এগুলো খতিয়ে না দেখে বলা যাবে না। আইনের মধ্যে যদি থাকে, আর যদি না থাকে তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আগাম মন্তব্য করার জায়গা নেই। ’

তিনি বলেন, ‘জামায়াত অন্য নামে আসছে কি না এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। বাংলাদেশে ডেভেলপমেন্ট পার্টি দরখাস্ত দাখিল করেছে, আর অন্যরা বলছেন ওনারা অন্য নামে দিয়েছেন, সেটা তো প্রমাণের বিষয়। আগে যাচাই-বাছাই হোক, তখন বলা যাবে। আমরা কেবল এই দল নয়, ৯৩টি পার্টির ব্যাপারেই যাচাই-বছাইয়ে যতখানি আইনি কঠামো আছে পুরোটাই দেখবো। গঠনতন্ত্র যাচাই করেই নিবন্ধন দেওয়া হবে। একজন এসে দাঁড়াল আমরা একটা দল, তাই কী হবে নাকি। তাই তো আর হবে। যাচাই বাছাই করেই নিবন্ধন দেবো। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu