সম্ভাব্য অর্থনৈতিক সংকটে সাশ্রয় করতে ১৭টি ইভেন্ট বাতিল করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এতে সাশ্রয় হবে ৪০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ টাকা অর্থ মন্ত্রণালয়ে ফেরত দেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ টোয়েন্টিফোরের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, সেইসাথে আইসিটি মন্ত্রণালয়ের অন্যান্য প্রকল্পেরও খরচ কমিয়ে আনা হবে বলে। তিনি বলেন, ‘এ সংকট সাময়িক বলে আমি মনে করি, সংকট কেটে গেলেই ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সব ইভেন্ট ও প্রকল্প পুরোদমে চলবে। ‘
প্রতিমন্ত্রী বলেন, ‘সেইসাথে এ আর্থিক সংকটকে মোকাবেলায় প্রযুক্তিকে কতো ভালোভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে পর্যালোচনা চলছে। সেইসাথে আন্তঃমন্ত্রণালয়ের সাথেও সমন্বয় করে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের ভিশনে ভূমিকা রাখবে আইসিটি বিভাগ। ‘