1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২০২৪ সালে নির্বাচনে লড়ার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

২০২৪ সালে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো লড়বেন এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লোগোতে এক জনসভায় এ ঘোষণা দেন রিপাবলিক নেতা ট্রাম্প। তিনি বলেন, ‘আমেরিকাকে আবার মহান এবং গৌরবময় করার জন্য, আজ রাতে আমি যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট নির্বাচনের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি। ’

তিনি আরও বলেন, ‘যখন চারিদিকে ভালোবাসা থাকে তখন এরকম ঘোষণা দেওয়া খুবই সহজ। এখন থেকে ২০২৪ সালের নির্বাচনের দিন পর্যন্ত… আমি এমনভাবে লড়াই করব যেমন আগে কেউ লড়েনি। আমরা উগ্র বাম ডোমেক্র্যাটদের পরাজিত করবো, যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে। ’

ট্রাম্পের এ ঘোষণার সময় ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সোশ্যাল প্ল্যাটফর্ম টুইটারে এক ট্রাম্পের বক্তৃতার এক ভিডিও পোস্ট করে বাইডেন লিখেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ব্যর্থ করেছেন। ’

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ট্রাম্প ইতিমধ্যে কাগজপত্র দাখিল করেছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu