1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য বৃদ্ধিতে বিকেলে বৈঠক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য মেমোরেন্ডাম অব কোঅপারেশন সাক্ষর করবে দুই দেশ। এই সাক্ষরের পর থেকে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে। এতে এক দেশের পণ্য আরেক দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এবং সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী এস ঈশ্বরণ মেমোরানডামে সাক্ষর করবেন।

বর্তমানে বাংলাদেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে শুধুমাত্র ভুটানের সাথে। এখন সিঙ্গাপুরে সাথে এই চুক্তি হলে বাংলাদেশ থেকে কী কী পণ্য সেখানে রপ্তানি করা যায় এবং কী কী পণ্য আমদানি করা যায় তা নিয়ে দুই দেশ বৈঠক করবে।

তবে বাংলাদেশ থেকে যাতে আরও জনশক্তি সিঙ্গাপুর পাঠানো যায় আলোচনায় সেটা অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে দক্ষ জনশক্তি পাঠানোর চেষ্টা করবে বাংলাদেশ। এছাড়া এখন সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হচ্ছে না। এই চুক্তির ফলে যাতে সেখানে পোশাক রপ্তানি করা যায় সেটা নিয়ে চেষ্টা করবে বাংলাদেশ।

সাক্ষরিত মেমোরেন্ডামে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য প্রাথমিকভাবে ১৬টি সেক্টর গুরুত্ব পাবে। এগুলো হল পাট ও পাটজাত পণ্য, গার্মেন্ট পণ্য, কৃষি, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, লেদার পণ্য, দক্ষ জনশক্তি, যোগাযোগ খাত,লজিস্টিক, ডিজিটাল ইকনোমি এবং এডুকেশন সার্ভিস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu