1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফিলিস্তিনি যুবকের হামলায় ৩ ইসরায়েলি নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে এক ফিলিস্তিনির হামলায় নিহত হয়েছেন তিন ইসরায়েলি নাগরিক। একই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ১৮ বছরী ফিলিস্তিনি নাগরিকের ছুরিকাঘাত ও গাড়ির ধাক্কায় মৃত্যুর এই ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে অবস্থিত একটি শিল্পাঞ্চল ও পেট্রোল স্টেশনের কাছে ইসরায়েলিদের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ওই ফিলিস্তিনি। পরে গাড়ি দিয়ে পালানোর সময় আরেক যানের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে তিন ইসরায়েলি নিহত হয়। পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা যায় ওই ফিলিস্তিনি।

নির্বাচনে জয়ী হয়ে জোট বেধে সরকার গঠন করতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই এমনটা ঘটলো।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য মতে, পশ্চিম তীরের এরিয়েল শিল্পাঞ্চলের প্রবেশদ্বারে একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করেন ফিলিস্তিনি নাগরিক মুহাম্মদ মুরাদ সামি। পরে পার্শ্ববর্তী একটি পেট্রোল স্টেশনের আরও কয়েকজনের ওপর ছুরি দিয়ে আক্রমণ চালান তিনি। ছুরিকাঘাতের পর একটি গাড়ি চুরি করে পালাতে গিয়ে  অন্য একটি যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোট তিন ইসরায়েলি নিহত হয়েছেন।

সামিকে কে বা কারা এরিয়েল শিল্প এলাকার প্রবেশদ্বারে নামিয়ে দিয়েছে তা তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী।

পশ্চিম তীরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিহত হওয়া ইসরায়েলি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu