1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘দেশের বিষয়ে কথা বলতে বিদেশিদের প্রভাবিত করছে বিএনপি’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার জন্য বিদেশি কূটনীতিকদের বিএনপি নেতারা প্রভাবিত করছেন বলে দাবি করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে গিয়ে ধর্না দেয় বিএনপি নেতারা। তারাই বিদেশিদের প্রভাবিত করছেন। ’

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ের নিজ দপ্তরে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সময় তাদের শিষ্টাচার মেনে চলা উচিত। কিন্তু এ বিষয়ে কূটনীতিকদের থেকে বিএনপি নেতাদের দোষই বেশি। কারণ তারাই বিদেশি কূটনীতিকদের প্রভাবিত করছে। ’

বিএনপির সমাবেশ নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘রাস্তাঘাট বন্ধ করে, মানুষের চলাচলের অসুবিধা সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করা উচিত না। আওয়ামী লীগ এটা করে না। কিন্তু বিএনপি ঠিকই এটা করছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি যে জনসমাবেশের ডাক দিয়েছে সেটা যে কোনো খোলা জায়গায় হতে পারে, তাতে সমস্যা নাই। কিন্তু জনগণের ভোগান্তি করে রাস্তার ওপর বসে সমাবেশ করা ঠিক না। ’

ভারতীয় নৃত্যশিল্পী নোরাহ ফাতেহিকে নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে বাংলাদেশে এসে পারফর্ম করার অনুমতি দিয়েছে সরকার। এনবিআর তারা আসা বন্ধ করার এখতিয়ার রাখে না। তারা শুধু ভ্যাট ট্যাক্সের বিষয় দেখার এখতিয়ার রাখে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu