1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাতিসংঘের প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাশিয়ার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

ইউক্রেনে যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া এমন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ক্ষতিপূরণের নামে রাশিয়ার আন্তর্জাতিক রিজার্ভ দখলে পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকানো হবে।

প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে পশ্চিমাদের ‘সরকারি ডাকাতি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জাতিসঘের প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়াকে ‘আন্তর্জাতিকভাবে তার সমস্ত অন্যায় কাজের আইনি পরিণতি বহন করতে হবে, যার মধ্যে আক্রমণের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ’ জাতিসংঘ সাধারণ পরিষদের এ ধরনের প্রস্তাব প্রতীকী। সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা এর নেই।

তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার ক্ষতিপূরণ দেওয়া এখন ‘আন্তর্জাতিক আইনি বাস্তবতার অংশ’।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই প্রস্তাবকে ‘আইনিভাবে বাতিল এবং অকার্যকর’ আখ্যায়িত করেছেন। পশ্চিমাদের তরফে এটি ‘সংঘাতকে আরো খারাপ করার চেষ্টা’ বলেও অভিযোগ করেছেন তিনি।

১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৪টি প্রস্তাবে সমর্থন জানায়। রাশিয়া, চীন এবং ইরানসহ ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। বাকিরা ভোট দেওয়া থেকে বিরত ছিল।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu