1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খেজুরের রস-গুড়ের ঐতিহ্য রক্ষায় চৌগাছায় গাছিদের শপথ পাঠ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে যশোরের চৌগাছায় গাছিদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় সভায় তাদের এ শপথবাক্য পাঠ করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

২০২০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু বকরের নেতৃত্বে যশোর জেলার খেঁজুরের রস-গুড়ের ঐতিহ্য রক্ষায় কাজ করে যাচ্ছে ‘সেভ দ্য ট্র্যাডিশন অ্যান্ড অনভাইরনমেন্ট’।

গত মাসে তিনি জেলার চৌগাছা উপজেলার গাছিদের নিয়ে কয়েকটি উঠান বৈঠক ও খেজুর গাছ লাগানোর কর্মসূচির আয়োজন করেন। ওই কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা প্রশাসন গাছিদের নিয়ে এই মতবিনিয়ম সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক গাছি উপস্থিত ছিলেন। সভায় গাছিদের বলা হয়, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত কে কতটি গাছ কেটেছেন সেটা নিজের জাতীয় পরিচয় পত্রের অপর পিঠে লিখে মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পৌঁছে দেবেন। এটা দিয়ে যাচাই করে প্রতিটি ইউনিয়নের সর্বোচ্চ গাছ কাটা তিনজন গাছিকে পুরস্কৃত করা হবে। এই তালিকা করে আগামীতে সরকারি বিভিন্ন প্রণোদনা যেনো আপনারা পেতে পারেন সে ব্যবস্থা করা হবে। ভালো গাছিদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। নতুন-নতুন গাছি সৃষ্টি করতে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। জীব বৈচিত্র রক্ষায় এবং যশোরে খেজুর রস ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নতুন রাস্তার পাশে খেজুর গাছ লাগানো হবে। এ সময় গাছিরা উপজেলা প্রশাসনের এসব উদ্যোগকে সাধুবাদ জানান।

মতবিনিময় সভা শেষে গাছিদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। গাছিদের মনোনীত একজন গাছি তাদের শপথবাক্য পাঠ করান। শপথে তারা বলেন, ‘আমরা শপথ করিতেছি যে, খাঁটি গুড় তৈরি করতে এবং খেজুর রস ও গুড়ের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সর্বদা সচেষ্ট থাকবো। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu