1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনজুড়ে ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

মঙ্গলবার ইউক্রেনজুড়ে রুশ বাহিনী অন্তত ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি। তার দাবি আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে রাশিয়া। খবর বিবিসি, সিএনএনের।

এই হামলায় দেশটির রাজধানী কিয়েভে অন্তত একজন নিহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন আবাসিক ভবনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদ্যুৎ স্থাপনায় সবচেয়ে বেশি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার কারণে ইউক্রেনের পরিস্থিতি এখন সংকটময় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবারের রুশ অতর্কিত হামলায় অন্তত ৭০ লাখ পরিবার অন্ধকারে। কিয়েভ, ভিনিতসিয়া, দোনেতস্ক, দিনিপ্রপেত্রভস্ক, ঝিতমির, কিরোভরাদ, লভিভ, পোলতাভা, রিভনি, সুমি, তেরনোপিল, খারকিভ, চেরকাসি ও চেরনিহিভ অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

ভলোদিমির জেলেনস্কির অফিস বলছে, হামলায় অন্তত ১৫টি বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এমন সময় ইউক্রেনের ওপর নতুন করে অতর্কিত হামলা চালালো যখন ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতারা অবস্থান করছেন।

এর আগে গত ১০ অক্টোবর রুশ বাহিনী ইউক্রেনজুড়ে ৮৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইউক্রেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu