1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুদ্ধের জন্য ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে হতে পারে রাশিয়াকে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

রাশিয়ার হমালায় ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ও জীবননাশের জন্য ক্ষতিপূরণ দিতে হতে পারে মস্কোকে। এ সংক্রান্ত একটি  প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা চলিয়েছে রাশিয়া।

তাদের (রাশিয়া) জবাবদিহির জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজুলেশন প্রস্তাব পাস হয়েছে। এর ফলে যুদ্ধের সময় ইউক্রেনের অবকাঠামো ক্ষতি ও মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতে হতে পারে রাশিয়াকে।

সোমবার (১৪ নভেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবটি পাস হয়। যেখানে জাতিসংঘের ১৯৩টি সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৯৪টি। রাশিয়া, চীন, ইরানসহ ১৪টি সদস্য দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এ ছাড়া ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ ৭৩টি দেশ ভোট দানে বিরত ছিল।

পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাশিয়ার সমস্ত অন্যায়ের জন্য তাদের আইনি পরিণতি ভোগ করতে হবে। যেমন, হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়া।

ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে পাঁচটি রেজুলেশন উত্থাপিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে এই প্রস্তাবে।

ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সার্গেই কিসলিতস বলেন, ‘রাশিয়া জবাবদিহিতার চেয়ে দায়মুক্তি পছন্দ করে। নিরাপত্তা পরিষদে তারা কেবল দুটি জিনিস জানে, মিথ্যা ও ভেটো। ’

তিনি আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনের কল-কারখানা থেকে শুরু করে আবাসিক ভবন ও হাসপাতাল, সবকিছুকে লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের কাছে দেশটির পুনর্গঠন করা কঠিন হবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu