1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোংলা ও শরণখোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী মোংলা উপজেলা পরিষদ চত্তরে শরণখোলায় বলেশ্বর রিভার ভিউ পর্যটন স্পটে চলে এই ডিজিটাল উদ্ভাবনী মেলা।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ আজিজুর রহমান। মোংলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠন, ব্যাংক ও এনজিওসহ ১১টি স্টল প্রদর্শিত হয়।

শরণখোলায় উপজেলা চেয়ারম্যান মো. রাহান উদ্দিন আকন শান্ত আনুষ্ঠানিকভাবে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠন, ব্যাংক ও এনজিওসহ ২১টি স্টল প্রদর্শিত হয়।

সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গনে ভিড় করতে থাকে। ইউএনও জানান, মেলার লোকেশনের কারণে লোকসমাগম বেশি হয়েছে। শিক্ষার্থীরাও এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কে জানতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu