1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘মাস্তানি করে অন্যের জমি দখলের সুযোগ থাকছে না’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়িত হলে মাস্তানি করে অন্যের জমি দখল করা সম্ভব হবে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন।

‘মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন, ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সম্পর্কিত’ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে একটা দুরবস্থা সৃষ্টি হয়েছে।

আমাদের একটা অবশ্য সুবিধাজনক অবস্থানে আছি। কারণ আমরা কৃষি ভিত্তিক দ্রব্য সামগ্রী উৎপাদন করি। আমাদের কৃষি গবেষকরা জানিয়েছেন, আগামীতে আমাদের ধানসহ অনেক ফসলের ফলন দ্বিগুণ হবে। সেই লক্ষ্যেও সরকার কাজ করে যাচ্ছে। তাই আগামীতে বিশ্ব পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সক্ষম হব বলে আশা করছি।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ির জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu