1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে: আইএমএফ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

আশঙ্কার চেয়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে মনে করে আইএমএফ। সাম্প্রতিক সময়ের বেশ কিছু ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত সমীক্ষার আলোকে এমন দাবি করছে আন্তর্জাতিক সংস্থাটি।

আইএমএফ বলছে, মুদ্রাস্ফীতির কারণে বিভিন্ন দেশের নেওয়া কঠোর মুদ্রানীতি, চীনের ‘দুর্বল’ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইউক্রেনে রুশ হামলার কারণে পণ্য সরবরাহে চলমান জটিলতা এ অবস্থার জন্য দায়ী।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য তৈরি করা এক ব্লগে এসব পর্যবেক্ষণের কথা লিখেছে আইএমএফ।

ব্লগটিতে আইএমএফ আরেও লিখেছে, বিশ্ব অর্থনীতি এখন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতির সূচকগুলো আরও দুর্বল হচ্ছে এবং তাতে আগামীতে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে, ইউরোপে ক্রমশ খারাপ থেকে আরও খারাপের দিকে যাওয়া জ্বালানি পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাপকভাবে ব্যাহত করতে পারে। এর ফলে আগে যতটুকু আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে বেশি মূল্যস্ফীতি হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu