1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে কোরিয়ান এয়ারের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ সংস্থা কোরিয়ান এয়ারের মুনাফা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে। করোনার বিধিনিষেধ বাতিলে ভ্রমণ চাহিদা পুনরুদ্ধার হওয়ায় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় সংস্থাটি তিনগুণের বেশি মুনাফা করেছে। খবর দ্য কোরিয়া টাইমসের।

প্রতিবেদনে কোরিয়ার সংবাদপত্রটি জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে উড়োজাহাজ সংস্থাটির মুনাফা ৩৭ হাজার ৪২৬ কোটি ওনে বা ২৮ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে।

যা আগের বছর একই সময়ে ছিল ১০ হাজার ৬২৭ কোটি ওন।

এক বিবৃতিতে কোরিয়ান এয়ার জানায়, আন্তর্জাতিক ভ্রমণে অভ্যন্তরীণ এবং দেশের বাইরে বাধ্যতামূলক কোয়ারিন্টিন থাকার বিষয়টি বাতিল হওয়ায় ভ্রমণ চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান রুটগুলোয় কোরিয়ান এয়ারের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় তৃতীয় প্রান্তিকে পূর্বের প্রান্তিকের তুলনায় যাত্রী সংখ্যা ৬৭ শতাংশ বেড়েছে।

এ দিকে ব্যাংক অব কোরিয়া জানায়, তৃতীয় প্রান্তিকে ডলারের গড় বিনিময় ১ হাজার ৩৩৮ ওনে পৌঁছেছে। যা আগের বছর একই সময়ে ছিল ১ হাজার ১৫৭ ওন। ওনের দুর্বল বিনিময়ের কারণে দেশটিতে উড়োজাহাজের জ্বালানি মূল্যও বেড়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের লাসভেগাস, ইতালির রোম ও মিলান, স্পেনের বার্সোলোনা, ভিয়েতনামের ডা ন্যাং এবং ইন্দোনেশিয়ার বালিতে ফ্লাইট পরিচালনা করেছে। নভেল করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা বিরাজ করায় চলতি বছরের চতুর্থ প্রান্তিকে কার্গো চাহিদা কমতে পারে বলে আশঙ্কা করছে কোরিয়ান এয়ার। তবে এ সময়ে আন্তর্জাতিক ভ্রমণ চাহিদা বাড়বে বলেও আশা করছে উড়োজাহাজ সংস্থাটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu