1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তুরস্কে রুশ গোয়েন্দা প্রধান-সিআইএ প্রধানের বৈঠক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। সোমবার (১৪ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক হয়। উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বৈঠকের বিষয়ে বলেন, দুই গোয়েন্দা প্রধান ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো আলোচনা করেননি।

পরমাণু যুদ্ধের পরিণতি নিয়ে কথা বলেছেন তারা।

রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালালে তার পরিণতি কী হবে, সে বিষয়ে মস্কোকে সতর্ক করেছেন সিআইএ প্রধান।

তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা উইলিয়াম বার্নস ও সের্গেই নারিশকিনের এই সাক্ষাতের আয়োজন করেন বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে। বার্নসের তুরস্ক সফরের বিষয়টি আগেই ইউক্রেনকে জানানো হয়।

চলতি মাসের শুরুতে পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন। মার্কিন জাতীয়-নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার ইউরি উশাকভের সঙ্গে যোগাযোগ করেন। উশাকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাতীয়-নিরাপত্তা উপদেষ্টা নিকোলে পাত্রুশেভের জ্যেষ্ঠ পররাষ্ট্র নীতি সহকারী।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ পিয়েরে বলেন, যোগাযোগগুলো ‘ঝুঁকি হ্রাসেরর ওপর জোর দেওয়া।

অপরদিকে পেসকভ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন, ব্রিটিশ ও আমেরিকান গণমাধ্যমগুলোর ‘ভুয়া খবর’ ছাপানোর প্রবণতা রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu