1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তুমব্রু সীমা‌ন্তে মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ায় র‌্যাব এবং ডিজিএফআই এর যৌথ অভিযানের সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের একজন সদস্য।

সোমবার (১৪ নভেম্বর) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ায় সোমবার র‌্যাব এবং ডিজিএফআই যৌথভাবে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চোরাচালানকারীদের গুলিতে ডিজিএফআই এর এক কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত হয়েছেন। একই সঙ্গে র‌্যাবের এক সদস্য  আহত হন।

স্থানীয়রা জানান, শূন্যরেখায় মিয়ানমা‌রের মাদক চোরাচালানকারীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানরোধে অভিযান চালায় কক্সবাজা‌রের র‍্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu