1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১৩

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

সাতক্ষীরার আশাশুনিতে দলীয় কার্যালয় দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে।

তারা হলো রাজাপুর গ্রামের সিরাজুল সরদার, আনারুল সানা, মনিরুল ইসলাম, মফিজুল সানা, শফিকুল সানা, সিদ্দিক সানা, আলাউদ্দিন সানা, মাসুরা খাতুন ও হামিদা খাতুন।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক গণমাধ্যমকে জানান, আনুলিয়ার ঘটনায় মোট ১৩ জন ভর্তি হয়েছে। তাদের শরীরে ইটপাটকেলের আঘাত রয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত। তাদের চিকিত্সা চলছে।

৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ বলেন, ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করে রাখতে রাজাপুর গ্রামের আওয়ামী লীগকর্মী শেখ জালাল উদ্দিন তাঁর পক্ষের লোকদের দিয়ে দলীয় কার্যালয় দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। সর্বশেষ গতকাল দুপুর ১২টার দিকে ওই গ্রামের হত্যা ও নাশকতা মামলার আসামি মোশাররফ ঢালী মোশা ও উত্তর একসরা গ্রামের শাহীনুর ঢালীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন কার্যালয় ভাঙচুর করে। এক পর্যায়ে তারা টিনের বেড়া কোপাতে শুরু করে। খবর পেয়ে কয়েকজন কর্মী নিয়ে তিনি (সাঈদ) ঘটনাস্থলে গেলে তারা হামলা করে। তখন দুই পক্ষের সংঘর্ষে ১২ থেকে ১৫ জন আহত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ কুমার বলেন, সরকারবিরোধীরা আবার একজোট হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি দলের ঊর্ধ্বতন নেতা ও পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

তবে শেখ জালাল উদ্দিন বলেন, ‘আমি এলাকার সেবামূলক কাজ করে থাকি। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। প্রতিপক্ষ আমাকে নিয়ে অপপ্রচার করছে। ’

আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu