1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাকিব আমাকেও কোলে তুলে নিয়েছিল: অভিনেত্রী ইলোরা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। আর এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের সিনেমার অভিনেত্রী ইলোরা গওহর। ইলোরার দাবি, তাঁকেও জড়িয়ে ধরে কোলে নিয়েছিলেন সাকিব।

সম্প্রতি নিজের সন্তানের ছবি প্রকাশ্যে আনেন বুবলী।

তিনি জানান, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে তাঁর সঙ্গে বিয়ে হয় শাকিবের। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাঁদের সন্তান শেহজাদ খান বীর। প্রথমে একটি বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। ঠিক তারপরেই তাঁর এবং শাকিবের সন্তানের ছবি প্রকাশ্যে আনেন তিনি। সেই সন্তানকে স্বীকৃতি দিয়েছেন শাকিব-ও। কিন্তু তাতেও বিতর্ক কমেনি।

শাকিবের সমালোচনা করেন তাঁর ভক্ত থেকে শুরু করে একাধিক সহকর্মীও। এই সময়েই বিতর্ক আরও উসকে দিয়েছেন ইলোরা। তাঁর দাবি, ‘শাকিবের কোনো দোষ নেই। সব দোষ বুবলীর। ’ একটি ভিডিয়োতে শাকিবের পক্ষ নিয়ে, এই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সেখানে ইলোরা দাবি করেন, ‘শাকিবকে ডোবানোর চেষ্টা করছেন বুবলী। শাকিব আমাকে জড়িয়ে ধরে কোলে নিয়েছিল। কই আমি তো গর্ভবতী হইনি। ’ তাঁর এই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও।

ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। জায়েদের পেছনে অনেক মেয়েই লম্বা লাইন দিয়ে ঘুরে বেড়ায়। সুপারস্টার শাকিবের পেছনে শতাধিক মেয়ে ঘুরবে, এটাই তো স্বাভাবিক। একটা লোককে নিজের মতো থাকতে দিন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নেইনি? শাকিবকে ডোবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই। ’ তাঁর মতে, যে কেউ শাকিবের সঙ্গে ‘শুতে’ পারে। এটা কলকাতায় হামেশাই হয় বলেও মন্তব্য করেন বাংলাদেশের সিনেমার এই অভিনেত্রী।

ইলোরার দাবি, মিডিয়ায় অনেকেই নিজের ইচ্ছায় অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। কিন্তু সেই সম্পর্ক বিয়ের জন্য নয়। সেই রকমই ‘কিছু একটা’ হয়েছে শাকিব এবং বুবলীর মধ্যে। ইলোরার দাবি, অপু বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শাকিবের। তাঁকে বিয়েও করেন শাকিব। এই কারণে তাঁদের সন্তানকে ‘মেনে নেওয়া’ যায়। কিন্তু বুবলীর সঙ্গে বাংলাদেশের সিনেমার এই সুপারস্টারের ‘ওই রকম কোন সম্পর্ক’ ছিল না বলেও দাবি করেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu