1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল: তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৯৪ সময় দর্শন

পদ্মা সেতু এদেশের সব মানুষের। তবে পদ্মা সেতুতে ওঠার আগে অতীত বক্তব্যের জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেব বলেছেন তারেকের নেতৃত্বে জাতীয় সরকার করবে। অর্থাৎ আবার হাওয়া ভবন বানাতে তারেক রহমানকে ফিরিয়ে আনতে চায়।

তারেকের নেতৃত্বে জাতীয় সরকার জনগণ মেনে নেবে না।

মন্ত্রী আরও বলেন, আন্দোলন করছে বিএনপি আর লাভ হচ্ছে আওয়ামী লীগের। বিএনপির সাম্প্রতিক আন্দোলনে আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হচ্ছে। অপশক্তির সাথে মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে।

বিএনপিকে বিশ্বচোর উপাধি দিয়ে মন্ত্রী বলেন, যারা চোর-বিশ্বচোর তারা সব কিছুতেই চুরির গন্ধ খোঁজে।

তথ্যমন্ত্রী বলেন, ১৪ বছর ধরে তারা সরকারের পতন চাচ্ছে। আন্দোলন করে বিএনপি আর লাভ হচ্ছে আওয়ামী লীগের, কর্মীরা চাঙ্গা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, হার্ডিঞ্জ ব্রিজের তুলনায় ৫ ভাগের এক ভাগ খরচ হয়েছে পদ্মা সেতুতে। বিএনপি ক্ষমতায় থেকে হাওয়া ভবন বানিয়ে সব ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করেছে।

সাম্প্রতিক পরিবহন ধর্মঘট সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি লঞ্চ, বাস, ট্রাক পুড়িয়েছে তাই মালিকরা পরিবহন চালাবে না। জিয়ার কবর সরাতে ‘মায়ের কান্নার’ সংগঠনের দাবি যৌক্তিক বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu