1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন থাকার পরামর্শ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

আফ্রিকার দেশগুলোর পর সবচেয়ে বেশি ৯ কোটি ডায়াবেটিস রোগী আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এর মধ্যে বাংলাদেশেই আছে ১ কোটি ১০ লাখের ওপরে। এ বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়বেটিস দিবস। দীর্ঘদিন চেষ্টা চললেও গ্রামের মানুষ এখনো নিয়মিত পরীক্ষা এবং ডায়াবেটিস চিকিৎসার ব্যাপারে উদাসীন।

এ কারণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সারাদেশে ১০০টি অঞ্চলে ভার্চুয়াল চিকিৎসা সেবা শুরু করতে যাচ্ছে।

কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে দিনে চিকিৎসা নিচ্ছেন ৩০০ জন রোগী। ৬০ বেডের এই হাসপাতালে এখন নানা জটিলতা নিয়ে ভর্তি আছেন ১৫ জন রোগী। এদের বেশিরভাগই এসেছেন গ্রাম থেকে। জটিল সমস্যায় পড়ার আগে এরা ডায়াবেটিস পরীক্ষাই করাননি। আবার অনেক রোগী ডায়াবেটিস ধরা পড়ার পরও নিয়ম মেনে চলেননি, করাননি নিয়মিত চিকিৎসা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হাত-পায়ের নার্ভ নিস্তেজ হয়ে যায়। তখনই ক্ষত দেখা দেয়। সচেতনতার অভাবে সঠিক চিকিৎসা পান না তারা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার ওপর জোর দেন কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার মো. মাসুদ রেজা।

জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান নিপোর্ট-এর জরিপে বাংলাদেশে এখন ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ১০ লাখের ওপরে। ধারণা করা হয়, ডায়াবেটিস আছে, তবে পরীক্ষা করেননি এমন সংখ্যাও অনেক। এদের সচেতন করতে গ্রাম পর্যায়ে ডায়াবেটিক সমিতি কাজ করছে বলে জানান কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ নিয়ে বড় পরিসরে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান, কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান মতিউর রহমান লাল্টু।

ছয় মাসে অন্তত একবার সবাইকে ডায়াবেটিস পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu