1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গায়ক আকবরের মৃত্যুতে যা বললেন পূর্ণিমা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

গতকাল রোববার মারা গেছেন গায়ক আকবর।  প্রায় দুই বছর ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনিতে সমস্যা ও রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতায় ভোগেন প্রয়াত আকবর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। গায়ক আকবরের মৃত্যুতে মর্মাহত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

‘তোমার হাতপাখার বাতাসে’ মিউজিক ভিডিওতে আকবরের স্ত্রী রূপে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। গানটি প্রচার হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে।

গায়ক আকবরের মৃত্যুর সংবাদে মর্মাহত পূর্ণিমা গণমাধ্যমকে বলেন, ‘আকবর ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে অনেক খারাপ লাগছে। দীর্ঘদিন ধরেই তো উনি (আকবর) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্যও নানান বেগ পেতে হয়েছে। অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি। ’

স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, ‘মিউজিক ভিডিওটি করার সময় আকবর ভাই বেশ নার্ভাস ছিলেন। আকবর সঙ্গে বসে আছেন। আমি হাত পাখার বাতাস করছি তাকে, খাওয়াচ্ছি। হাত ধরারও কিছু দৃশ্য ছিলো। তিনি এত বেশি নার্ভাস ছিলেন যে, পাশে বসবেন কী বসবেন না, তা নিয়েও সংশয়ে ছিলেন। কিন্তু আমি আর সংকেতদা তাকে যেভাবে বুঝিয়েছি সেভাবেই শেষ পর্যন্ত কাজটি করেছেন। বোঝাই যায়নি এই ধরনের কাজ এটাই তার প্রথম। ’

প্রসঙ্গত, একসঙ্গে মিউজিক ভিডিও করার পর চাউর হয়েছিল পূর্ণিমাকে বিয়ে করতে চান আকবর। যদিও সে কথার ভিত্তি পাওয়া যায়নি। তবে গানটি দেশ বিদেশে গানটি ব্যাপকভাবে সমাদৃত হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu