1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খাদ্যপণ্য মজুতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন হচ্ছে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

খাদ্যপণ্য মজুত করে যারা বাজারে  সংকট তৈরি করে, তাদের রুখতে এবার  কঠোর আইন করছে সরকার। আইনে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। সরকারকে বেকায়দায় ফেলার জন্য যারা বাজারে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে তাদের জন্যই এই আইন বলে জানিয়েন খাদ্য সচিব মোহাম্মদ ইসমাইল।

খাদ্য সচিব বলেন, ‘আইনটি হলে খাদ্যপণ্যে মজুত বন্ধ হবে।

’ আগামী সংসদ অধিবেশনে আইনটি পাস করা হবে বলে জানান তিনি।

দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বেশির ভাগই আমদানি করতে হয়। চাল কিছুটা কম আমদানি হলেও গম, তেল, চিনি, মসুর ডাল- এসব পণ্যের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। গমের চাহিদা ৭০ থেকে ৭২ লাখ মেট্রিক টন, আমদানি করা হয় প্রায় ৬৫ লাখ মেট্রিক টন। তেল লাগে বছরে ২০ লাখ মেট্রিক টন, এর প্রায় ১৯ লাখ মেট্রিক টনই বিদেশ থেকে কিনতে হয়। চিনির চাহিদাও প্রায় ২০ লাখ টন, দেশে উৎপাৎদন হয় মাত্র দেড় থেকে দুই লাখ মেট্রিক টন। মসুর ডালও চাহিদার বেশিটা কিনতে হয় বিদেশ থেকে।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে আমদানি নির্ভর পণ্যের দাম বাড়তে শুরু করলে বাজার থেকে অনেক পণ্য হঠাৎ করে উধাও হয়ে যায়। বাজারে চালের মজুত থাকলেও এক লাফে কেজিতে দাম বেড়ে যায় ৫ টাকা পর্যন্ত। সরকার বলছে, এসব সংকট পুরোটাই কৃত্রিমভাবে তৈরি। এক শ্রেণির ব্যবসায়ী সুযোগ পেলেই খাদ্য মজুত করে ফেলে। তাই এদের ধরতে এবার কঠোর হচ্ছে সরকার।

খাদ্য সচিব জানান, ‘খাদ্য দ্রব্যের  উৎপাদন, মজুত, সরবরাহ, পরিবহন এবং ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ’ নামে একটি আইন করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। তিনি বলেন, ‘মূলত মজুত করা বন্ধ করতেই আইনে এমন কঠোর শাস্তি রাখা হয়েছে। ’

আগামী শীতকালীন সংসদ অধিবেশনে এই আইন পাস হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকারকে সমালোচনার মধ্যে ফেলতেই কিছু ব্যবসায়ী এই কাজটি করেন। ’

জানুযারি থেকেই এই আইনের প্রয়োগ শুরু হবে জানিয়ে খাদ্য সচিব বলেন, ‘এর ফলে বাজারে অস্থিরতা অনেক কমে যাবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu