1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরায়েলি বিমান হামলায় দুই সিরিয় সেনা নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

সিরিয়িার কেন্দ্রীয় শহর হোমস শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই সিরিয় সেনা নিহত হয়েছে। একই হামলায় আহত হয়েছে আর তিনজন।

রোববার (১৩ নভেম্বর) হোমস শহরের আল-সায়রাত বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, আল-সায়রাত বিমানঘাঁটিতে চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়।

এ সময় বিকট শব্দ শোনা যায়। ওই এলাকায় ইরান-সমর্থিত যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিবেশী লেবাননের ওপর দিয়ে উড়তে দেখা যাওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। তবে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী হামলায় বাধা দিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ইসরায়েল তার প্রতিবেশী দেশটির সরকারি সেনাদের পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলার কথা বরাবরই অস্বীকার করেছে ইসরায়েল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu