1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘শেখ হাসিনা জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও আবাসনসহ সকল খাতের উন্নয়নের জন্য কাজ করবেন।

তিনি বলেন, গর্ভবতী মাতা, বিধবা ও বয়স্ক নারীদের জন্য সামাজিক নিরপত্তা বলয়ের আওতায় বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আজ জেলা শহরের কাচারীপাড়ার সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরাট এক সফলতা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ও জামালপুর পৌর মেয়র সানোয়ার হোসেন ছানু। সূত্র : বাসস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu