1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বুড়িগঙ্গায় পাওয়া মরদেহটি ছাত্রলীগ নেতা, কৃষি উদ্যোক্তা বিপ্লবের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

পাঁচ দিন আগে নিখোঁজ কৃষি উদ্যোক্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা দুরন্ত বিপ্লবের লাশ মিললো নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে।

শনিবার (১২ নভেম্বর) বিকালে পাগলা ঘাট থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে ৭ নভেম্বর সন্ধ্যায় কেরাণীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব।

ময়না তদন্তকারী চিকিৎসক ডা. মফিজুল ইসলাম জানান, দুরন্ত বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লাশ পচে যাওয়ায় আঘাতের বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার নয়।

নারায়ণগঞ্জ গিয়ে নিহতের ছবি দেখে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বজনরা৷ সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। নিহতের বোন জানান, গত ৮ তারিখ আমরা জানতে পারি ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমরা ৯ তারিখ থানায় মামলা করি। পরে গতকাল রাতে নারায়ণগঞ্জ থানা থেকে একটা মরদেহ পাওয়া গেছে বলে জানানো হয়। আমরা গিয়ে লাশ শনাক্ত করি।

পাগলা নৌ পুলিশের উপ পরিদর্শক শাহজাহান জানান, নিখোঁজের আগে দুরন্ত বিপ্লবের মোবাইল ফোনের সবশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ৷ রাত তিনটার দিকে উত্তর পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীর কিনার থেকে এটি উদ্ধার করা হয়।

১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে অনার্স শেষ করেন বিপ্লব। সে সময় তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu