1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে জেলাজুড়ে মানববন্ধন-বিক্ষোভ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

ফেনীর সোনাগাজীতে জমদ্দার বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী হত্যার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহরসহ জেলার ৫ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) ফেনীর ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বাজুস সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব জুয়েলারি দোকান বন্ধ রাখার কর্মসূচী ঘোষণা দেয়।

বাজুসের ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনসহ জুয়েলার্স ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। কিন্তু ঘটনায় জড়িতদের গত ১৩ দিনেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।

বক্তারা এসময় আরও বলেন, অনতিবিলম্বে ডাকাতদলকে গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।

গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমদ্দার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অর্জুন চন্দ্র ভাদুড়ীকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu