1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চিকিৎসককে অপহরণের অভিযোগ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসারকে (২৮) অপহরণের অভিযোগ করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাত ৭ টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।

অপহরণের শিকার ডা. মির্জা কাউসার রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ নভেম্বর) রাত ৭ টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টারের নিচে একটি কালো রঙের মাইক্রোবাস আসে।

পরে মাইক্রোবাস থেকে ৫ জন লোক নেমে মেডিক্স কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় যান। সেখানে গিয়ে ডা. মির্জা কাউসারকে খুঁজে বের করেন। পরে তাকে (ডা. মির্জা কাউসার) সঙ্গে করে কোচিং সেন্টারের নিচে নেমে মাইক্রোবাসে তুলে নেন তারা।

এ সময় উপস্থিত ডা. মির্জা কাউসারের সহকর্মী ডা. সুমন মিয়া মুঠোফোনে বিষয়টি রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে জানাতে চেষ্টাকালে মোবাইলফোন কেড়ে নেন অপহরণকারীর একজন। এরপর অপহরণকারীরা ডা. মির্জা কাউসারকে সঙ্গে করে মাইক্রোবাস নিয়ে চলে যান।

ডা. সুমন মিয়া জানান, গাড়িতে বসে থাকাদের মধ্যে একজনের গায়ে পুলিশের পোশাক পড়া ছিল।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘটনা আমরা শুনেছি। সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে। অপহরণ হওয়া চিকিৎসককে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu