1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

বগুড়া শহরের নামাজগড়ে বিপুল (২০) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে শহরের নামাজগড় এলাকায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটে।

নিহত বিপুল শহরের বাদুড়তলার মৃত সাইফুল ইসলামের ছেলে।

নিহতের বড় ভাই শামীম জানান, কাটনারপাড়া এলাকার কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটির জেরে বিপুলকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন জানান, নামাজগড় মসজিদের বিপরীতে একটি ক্লাবে কয়েকজন যুবক বিলিয়ার্ড খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সেসময় বিপুল ইটের টুকরা দিয়ে এক যুবককে মারার চেষ্টা করে।

এসময় ওই যুবকসহ তার কয়েকজন বন্ধু ধারাল অস্ত্র দিয়ে বিপুলের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার পর হামলায় জড়িতদের ধরতে পুলিশ নামাজগড় ও কাটনারপাড়া এলাকায় অভিযান শুরু করেছে। বিপুলের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ শনিবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu