1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দ্বিতীয় দিনের মতো ফরিদপুরে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

ফরিদপুরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট অব্যাহত আছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘট আজ রাত ৮টা পর্যন্ত চলবে।  ধর্মঘটে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাস বন্ধ আছে। পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বাস চলাচলও বন্ধ আছে।

এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অটোরিকশা ও মহেন্দ্রতেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। ফরিদপুর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহসহ দূরের গন্তব্যে মানুষ অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করছে। সে ক্ষেত্রে তাদের ভাড়া গুনতে হচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়েও ৪০ থেকে ৫০ টাকা বেশি।

এর আগে, ১০ নভেম্বরের মধ্যে বেশ কিছু দাবির বাস্তবায়ন চেয়ে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্যাডে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়। এতে জানানো হয়, দাবি বাস্তবায়ন না হলে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত টানা ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu