1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকার সঙ্গে দক্ষিণের ৫ জেলার বাস চলাচল বন্ধ, বাড়তি চাপ লঞ্চে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

ফরিদপুরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট অব্যাহত আছে। এতে করে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ বেড়েছে বরিশাল নদী বন্দরে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘট আজ রাত ৮টা পর্যন্ত চলবে।

ধর্মঘটে আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাসের পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বাস চলাচলও বন্ধ আছে।

সাইদুল সিকদার নামে একজন যাত্রী গণমাধ্যমেকে বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম। কিন্তু এসে জানতে পারি বাস চলবে না। তাই ফিরে যাচ্ছি। জরুরি কাজের জন্য আমার ঢাকা যাওয়া দরকার। ’

এদিকে বরিশাল নদী বন্দরে শুক্রবার বন্ধের দিনও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। ঘাটে সুন্দরবন-১৮, পারাবত-১৮, শাহরুখ-২ এই তিনটি লঞ্চ থাকলেও যাত্রী চাপ বাড়ায় আরও একটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। কেবিন না পাওয়ায় অকেকেই চাদর বিছিয়ে ডেকে স্থান নিয়েছেন।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু বলেন, ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্রবার ও শনিবার ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসকে ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়কপথে বাস চলাচল করতে দিচ্ছেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu