1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টেকনাফে ২ কেজি আইস ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৭ টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদা বিওপি’র একটি বিজিবি টহলদল বিআরএম-১১ হতে আনুমানিক ৩০০ মিটার উত্তর দিকে নাফ নদীর কিনারায় একজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে এবং তার গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তার দিকে অগ্রসর হয়। ওই ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

টহলদল ঘটনা স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ২ কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১১ কোটি ৪৬ লাখ টাকা। অভিযান পরিচালনা করা কালে কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা ঊর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu