1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামাইয়ের ধাক্কায় শাশুড়ি নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৮১ সময় দর্শন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়ের জামাইয়ের ধাক্কায় ইয়াসমিন আক্তার নামে এক বৃদ্ধার নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জামাতা মোজ্জাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইয়াসমিন (৫৫) কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া গ্রামের আবদুল জব্বারের স্ত্রী।

গ্রেপ্তার মোজাম্মেল হক (২৮) উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মোজাম্মেল হকের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। বিয়ের পর তাদের সংসারে কলহল লেগেই থাকত। গত বুধবার মোজ্জাম্মেল হকের শাশুড়ি ইয়াসমিন আক্তার তার মেয়েকে নিতে তাদের বাড়ি যান। দুদিন সেখানে অবস্থান করেন। ঘটনার দিন মেয়ে মিতুকে তাদের বাড়ি নিয়ে যেতে চান ইয়াসমিন আক্তার।

তবে মোজাম্মেল রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মোজাম্মেল হক তার শাশুড়িকে ধাক্কা দেন। এতে তার শাশুড়ি ইটের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মেয়ের জামাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu