1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাজীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় হোটেল নির্মাণ করছে সৌদি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

সারাবিশ্ব থেকে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় যাওয়া হাজীদের জন্য সবচেয়ে বড় হোটেল নির্মাণ করতে যাচ্ছে দেশটি। নির্মাণ শেষ হয়ে গেলে ‘আবরাজ কুদাই’ হবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম হোটেল।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, হোটেলটিতে অতিথিদের জন্য ১০ হাজার কক্ষ থাকবে। মক্কার কেন্দ্রস্থল মানাফিয়া এলাকায় নির্মিত হচ্ছে এটি।

বিশ্বের নানা প্রান্ত থেকে হজের জন্য যাওয়া মুসল্লিদের জন্যই মূলত বিশাল এলাকাজুড়ে এ হোটেলটি নির্মাণ করা হচ্ছে।

খবরে এই হোটেলটিকে একটি ছোটখাটো শহর বলেই উল্লেখ করেছে গণমাধ্যমটি। কারণ হোটেলটির ১০ হাজার কক্ষে প্রায় ৩০ হাজার হাজিরা থাকতে পারবেন। বলা হচ্ছে, আবরাজ কুদাই নামের এই হোটেলটি মালয়েশিয়ায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলের চেয়েও বড়।

হোটেলটি নির্মাণ করতে সৌদি সরকারের খরচ পড়ছে ৩৫০ কোটি ডলার। ৬ লাখ ৪৫ হাজার ৮৩০ বর্গফুট আয়তনের হোটেল কমপ্লেক্সটিতে থাকবে অত্যাধুনিক শপিং মল, হেলিপ্যাড, রেস্তোরাঁ, ফুড কোর্ট, বাস স্টেশন, বলরুম ও কনভেনশন সেন্টার।

আবরাজ কুদাই হোটেলটি পবিত্র কাবা শরিফ থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বের। নির্মাণ কাজ শেষে ২০১৭ সালে অতিথিদের জন্য খুলে দেয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে ২০১৫ সালে এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর করোনা মহামারির ফলে আবারও থেমে যায় প্রকল্পের কাজ। তবে এর নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পথে।  ফলে আগামী বছরই খুলে দেয়া হতে পারে এটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu