1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খেরসন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খেরসনের রাজধানী খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অল্প কিছুদিনের মধ্যেই খেরসনের দখল নিয়েছিল রুশ বাহিনী। বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বুধবার বাহিনীর এক বৈঠকে বলেন, পর্যাপ্ত রসদ ও জনবলের অভাবে বর্তমানে খেরসন সিটিতে সেনা মোতায়েন রাখা আর সম্ভব হচ্ছে না।

বিবিসির প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া।

তবে রুশ বাহিনীর এই পদক্ষেপ তাদের রণকৌশল পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। কারণ বুধবারের বৈঠকে জেনারেল সুরোভিকিন বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমার মতে সবচেয়ে বিচক্ষণ ও আদর্শ বিকল্প হলো, দানিপ্রো নদী ও তার যেসব এলাকা এখনও রুশ বাহিনীর দখলে রয়েছে, সেসব এলাকায় নতুন করে সেনাদের সংগঠিত করা। ’

বুধবার খেরসনের রুশপন্থী উপনেতা কিরিল কিরিল স্ট্রেমাসভ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয়। ছয় দিন আগে স্ট্রেমাসভ রুশ বাহিনীকে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, দানিপ্রোর পূর্বাঞ্চলে রাশিয়াকে সেনা সমাবেশ বাড়াতে হতে পারে।

কিরিল স্ট্রেমৌসভের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দানিপ্রোর পশ্চিম তীর থেকে সেনাদের সরিয়ে নিল রুশ কমান্ড।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu