1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খেরসনে সেনা প্রত্যাহারে রুশ সেনাদের দুর্বলতা দেখছেন বাইডেন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

প্রায় ৮ মাস ইউক্রেনের ভূখণ্ড খেরসন নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর অবশেষে সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। আর এতেই নাকি রুশ সেনাদের বাস্তব সমস্যা ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন এমনটিই।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, ইউক্রেনের শহর খেরসন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি দেখায় যে তাদের সেনাবাহিনীর কিছু বাস্তব সমস্যা রয়েছে।

বাইডেন আরো বলেন, সেনা প্রত্যাহারের বিষয়টি কিছু সময়ের জন্য করা হতে পারে। শীতকালে উভয় পক্ষই তাদের অবস্থান পুন:নির্মাণ করবে। ’

এর আগে বুধবার ইউক্রেনে রাশিয়ার কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছিলেন, শহরটিতে সেনা সরবরাহ করা আর সম্ভব নয়। রুশ সেনাদের ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। ’

রাশিয়ার এমন সিদ্ধান্তের জেরে খুব সাবধানে পা ফেলছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘শত্রুরা আমাদের উপহার দেয় না, শুভেচ্ছা অঙ্গভঙ্গি করে না, আমরা সব জিতেছি। তবে রাশিয়ান সামরিক বাহিনীর চেচেন সৈন্যরা শহরে, ক্যাফেতে এবং রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শত্রুরা তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে সুতরাং সবাইকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। ’

এদিকে বাইডেন বলেন, এতদিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অপেক্ষায় ছিল রাশিয়া। সে কারণেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মস্কো। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় দ্বিপক্ষীয় পদ্ধতি অনুসরণ অব্যাহত থাকবে। সেই সাথে ইউক্রেনে মানবিক সহায়তা পর্যালোচনা করা হবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu