1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আইএলও-তে চলমান অভিযোগ প্রত্যাহারের আহ্বান বাংলাদেশ সরকারের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯৬ সময় দর্শন

আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৪৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

জেনেভাতে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অধিবেশনে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমানের উৎকর্ষ সাধনে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এছাড়া করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মানুষের জীবন ও জীবিকা রক্ষায় তুলনামূলকভাবে সফল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের শ্রমক্ষেত্রে সরকারের নেওয়া রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতির তথ্য উপস্থাপন করে মন্ত্রী জানান, ‘আইন সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ লেবার রুলস সংশোধন করা হয়েছে এবং নতুন ইপিজেড রুলস প্রণয়ন করা হয়েছে। ’ এতে করে বিরাজমান সীমাবদ্ধতা কাটিয়ে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার পথ সুগম হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। ইপিজেডের জন্য পরে পৃথক শ্রম আইন প্রণয়ন করা হবে বলে তিনি অধিবেশনকে অবহিত করেন। ইতোমধ্যে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে। এর ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজতর হবে বলে অভিমত ব্যক্ত করেন আইনমন্ত্রী। তিনি জানান, সরকারের গৃহীত সহজীকরণ উদ্যোগের ফলে গত ৯ বছরে ট্রেড ইউনিয়ন নিবন্ধন ৯ গুণ বৃদ্ধি পেয়েছে।

আইনমন্ত্রী তার বক্তব্যে কারখানা পরিদর্শন কার্যক্রম জোরদার করার ক্ষেত্রে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে ইপিজেডগুলোতে কারখানা পরিদর্শনের কার্যক্রম শুরু করা হয়েছে, যা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’।

শিশুশ্রম প্রতিরোধে তিন বছরব্যাপী একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি জানান, ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া শিশুদের সরকার কর্মমুখী শিক্ষার পাশাপাশি বৃত্তি প্রদান করছে। সম্প্রতি বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যূনতম বয়স কনভেনশন ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ প্রটোকল অনুসমর্থনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অঙ্গীকার ফুটে উঠেছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu