1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

বিরোধী দুই দলের মধ্যে কাদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ যাবে সেটা নির্ধারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময়  মঙ্গবার (৮ নভেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এই নির্বাচনের পুরো ফলাফল পেতে আরও কয়েক দিন বা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে ধারণা করছেন নির্বাচন পর্যবেক্ষকেরা।

চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়।

এই নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ বা ৩৫টি আসনে ভোট হচ্ছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে লড়াই হবে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের বাড়তি পাঁচটি আসনে জয়ী হতে হবে। আর সিনেটে একটি আসন বেশি পেলেই তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। দল নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক এবং বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে, প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টিকে হটিয়ে রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। অপর দিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্যে দুই জন সিনেটর থাকেন। যারা ছয় বছরের জন্য নির্বাচিত হন। রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হন দুই বছরের জন্য এবং ছোট জেলাগুলোর প্রতিনিধিত্ব করেন। বিগত দুই বছর ধরে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট বাইডেনের জন্য যেকোনো আইন পাস করা সহজ হয়েছে।

কিন্তু মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে সেই সুযোগ আর থাকবে না ডেমোক্র্যাটদের। ফলে ক্ষমতা অনেকটাই হারাবেন বাইডেন। প্রতিনিধি পরিষদ অথবা সিনেটের কোনো একটিতেও যদি ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের মুঠি আলগা হয়ে যায়, তাহলে পরবর্তী দুই বছর প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে দেশ চালনো বেশ মুশকিল হবে।

কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা। কারণ কংগ্রেস ভবনে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে কংগ্রেসে যে তদন্ত চলছে প্রতিনিধি পরিষদ-নিম্নকক্ষে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ পেলে তারা এই তদন্ত বাতিল করতে পারে। এখানেই শেষ নয়, প্রতিনিধি পরিষদে ন্যান্সি পেলোসির জায়গায় স্পিকার হতে পারেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu