1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভাইয়ের হাতে ভাই খুন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর শিবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ উঠেছে। বুধবার (৯ নভেম্বর) সকালে মিয়ারগাও পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ খন্দকার উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাও পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার উদ্দিন খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, আফসার উদ্দিন খন্দকারের ছয় ছেলে।

তিনি সিরাজকে বেশি ভালোবেসে অন্য ছেলেদের চেয়ে দুই গন্ডা জমি বেশি দেন। এই নিয়ে বাকি ভাইয়েরা সিরাজের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। তারই জেরে গত কয়েকদিন ধরে ইব্রাহিম খন্দকার ও সিরাজ খন্দকার মধ্যে মারামারি হচ্ছে। এমনকি একে অপরকে হুমকি ধমকি দিয়ে আসছেন তারা। হুমকির একপর্যায়ে সিরাজ খন্দকার থানায় ও কোর্টে ভাইদের আসামি করে একাধিক মামলা করেন। এর ফলে ভাইয়েরা তার প্রতি আরও ক্ষিপ্ত হয়। স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও তাদের বিবাধ থামেনি।

পুলিশ আরও জানায়, বুধবার সকালে সিরাজের বড় ইব্রাহিম খন্দকারের নামে কোর্ট থেকে মামলার নোটিশ আসে। নোটিশ পাওয়ার পর তিনি ক্ষিপ্ত হয়ে ছোট ভাই সিরাজ খন্দকারের মুরগির ফার্মের ভেতরে ঢুকে ইব্রাহীম খন্দকার, তার স্ত্রী ও ছেলে-মেয়ে ওপর হামলা চালান। পরে সিরাজ খন্দকারের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নরসিংদী সদর হাসপাতাল পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মোসলেমা (৪০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu