1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রথম সেমিফাইনালে আজ লড়বে পাকিস্তান-নিউজিল্যান্ড, কে এগিয়ে?

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

নিউজিল্যান্ড বর্তমানে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই অন্যতম সেরা দল। তবে বিশ্বকাপের বড় ম্যাচে তারা কখনোই পাকিস্তানের সঙ্গে পারেনি। ওয়ানডে ও টি২০ মিলিয়ে বিশ্বকাপের তিন-তিনটি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুটি দেশ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ চ্যাম্পিয়ন হিসেবে ও পাকিস্তান গ্রুপ-২ রানার্সআপ হিসেবে উঠেছে সেমিফাইনালে। সুপার টুয়েলভের পারফরম্যান্স বিবেচনায় আজ কিউইরাই ফেভারিট। তবে ইতিহাস যে পাকিস্তানের পক্ষে।

বিশ্বকাপ মানেই নিউজিল্যান্ডের ওপর পাকিস্তানের কর্তৃত্ব। এর সূচনা ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে সাত উইকেটে ও সেমিফাইনালে চার উইকেটে স্বাগতিক কিউইদের হারায় ইমরান খানের দল। এডেন পার্কে সেমিফাইনালে ৩৭ বলে ৬০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনির জানান দেন ইনজামাম উল হক। এরপর ফাইনালে ৩৫ বলে ৪২ রান করে পাকিস্তানের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়েও অবদান রাখেন ইনজি।

এরপর ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। ফাস্ট বোলার শোয়েব আখতার ও ব্যাটিং গ্রেট সাঈদ আনোয়ার পাকিস্তানকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলেছেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার কিউইদের মূল্যবান তিনটি উইকেট তুলে নেন। এরপর ১১৩ রানের হার না মানা ইনিংস খেলে পাকিস্তানকে নয় উইকেটের জয় এনে দেন সাঈদ আনোয়ার। সঙ্গে ওয়াজাতুল্লাহ ওয়াস্তি করেন ৮৪ রান।

২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে উমর গুলের ইয়র্কারে কুপোকাত হয় কিউইরা। গুল ১৫ রানে তিন উইকেট নেন, নিউজিল্যান্ড ৮ উইকেটে তোলে ১৪৩ রান। এরপর ইমরান নাজিরের ৫৯ রানে ভর করে সাত বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।

টি২০-তে সর্বশেষ পাঁচ মোকাবেলায় চারবারই জিতেছে পাকিস্তান। এর মধ্যে ২০২১ সালের টি২০ বিশ্বকাপের একটি ম্যাচও রয়েছে। শারজায় সুপার টুয়েলভের সেই ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। এরপর চলতি বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় টি২০ সিরিজে ফাইনালসহ দুবার পাকিস্তানের কাছে হেরেছে কিউইরা, জিতেছে একটিতে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিউইদের হারানোয় আজ বাড়তি আত্মবিশ্বাসী বাবর আজমের দল।

টি২০ সংস্করণে জয়ের পাল্লা পাকিস্তানের দিকেই ভারী। ২৮ ম্যাচের মোকাবেলায় পাকিস্তান ১৭টিতে জিতেছে, নিউজিল্যান্ড জিতেছে ১১টি। টি২০ বিশ্বকাপেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপে ছয়বারের মোকাবেলায় পাকিস্তান চারবার ও নিউজিল্যান্ড দুবার জিতেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu