1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুর্ঘটনার শিকার যাত্রীর ফোন কলে বাঁচল ১২ প্রাণ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

দুর্ঘটনার শিকার বাসের ভেতর থেকে কোনো রকমে বেরিয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন এক যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জীবিত উদ্ধার করা হয় ১২ যাত্রীকে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৯ নভেম্বর) ভোর সাড়ে তিনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপালের কাছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহনের হাসান নামে একজন বাস যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের বাসটির সাথে ঢাকা মুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে আছে। তিনি আহতাবস্থায় কোনো রকমে বাস থেকে বের হয়ে এসেছেন, বাসের ভেতর অনেক যাত্রী আটকা পড়েছে। এসময় তিনি সাহায্যের জন্য অন্যান্য অনেক গাড়িকে সংকেত দিলেও কেউ থামেনি। কলার জানান তিনি একজন সৈনিক, তিনি দ্রুত উদ্ধার সহায়তার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯-এ ফোন পেয়েই সেটি ট্রান্সফার করা হয় ফেনী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং ফেনী ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল এবং পুলিশ ডিসপাচার এসআই মিরাজ উদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

এরপর ফেনী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং মহীপাল হাইওয়ে থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং জীবিত অবস্থায় ১২ জন যাত্রীকে উদ্ধার করে। দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলে নিহত হয়। আহত এবং নিহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনাস্থলে ঢাকা মুখী সড়কে মেরামত কাজের জন্য বন্ধ ছিলো বিধায় চট্টগ্রামমুখী সড়ক দিয়ে উভয় মুখী গাড়ি চলাচল করছিল।

ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu