1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার তিন জঙ্গি গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুই অর্থদাতাসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া জঙ্গিবাদে উদ্বুদ্ধ এক নারীকে ডি-রেডিকালাইজড করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আর বুধবার (৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হাদি, আবু সাঈদ ও রনি মিয়া।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত চার দফায় জঙ্গিবাদে জড়ানো বাড়িছাড়া তরুণ ও নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগঠনের অন্যতম দুজন অর্থদাতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আম্বিয়া নামে যে নারীকে ডি-রেডিকালাইজড করা হয়েছে। তিনি ও তার ছেলেও জঙ্গি সংগঠনের সঙ্গে ঘর ছেড়েছে। এসব সংগঠন পরিচালনায় নানা ক্যাটাগরিতে চাঁদা আদায় হয়ে থাকে। বিপদগামীদের যদি দ্রুত আইনের আওতায় আনা না হয়, তাহলে খারাপ কিছুর ঘটার শঙ্কা রয়েছে। ’

পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের আটকে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu