1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমাদের ছেলেরা যা পারে না মেয়েরা তা পারে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

ক্রীড়াঙ্গনে নারীদের অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা যা পারে না মেয়েরা তা পারে। আমাদের মেয়েরা খেলাধুলায় অনেক ভালো করছে। ’

বুধবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২ এ জাতীয় মহিলা ফুটবল দলের চ্যাম্পিয়নদের সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় বিভিন্ন সময় ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় সাফজয়ী ২৩ জন ফুটবলার ও ১১ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মানা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা এবং প্রশিক্ষক ও কর্মকর্তাকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রতি মনোযোগী হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘খেলাধুলা করতে না পেরে এবং ফ্লাটে থেকে ঢাকা শহরের বাচ্চারা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। বিশেষ করে অভিভাবকদের এ দিকে দৃষ্টি দিতে হবে। ’

নারীদের জন্য আরও অনেক টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সে সব টুর্নামেন্টের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের ক্রীড়াঙ্গন যথেষ্ট উৎকর্ষতা লাভ করছে। জেলায় জেলায় স্টেডিয়ামগুলো খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেওয়া হচ্ছে। ’

অটিস্টিকদের জন্যও খেলাধুলার সুযোগ বাড়ানো হয়েছে বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘অটিস্টিক ও প্রতিবন্ধীদেরও আমরা উৎসাহিত করছি। সংসদ ভবনের পাশে প্রতিবন্ধীদের জন্য একটা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। যেন সেখানে তারা খেলতে পারে। ’ তিনি খেলাধুলায় প্রতিবন্ধীদের নানা অর্জনের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ  ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে। তৃণমূল থেকে উন্নয়নটা হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। যুদ্ধে জয় করেছি খেলায়ও জয় করবো, এই মানসিকতা নিয়ে খেললে জয় পাওয়া যাবো। ’

খেলাধুলায় এগিয়ে যাওয়ায়  প্রশিক্ষণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘খেলায় ভালো করতে ট্রেলিং চালিয়ে যেতে হবে। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অধিনায়ক সাবিনা খাতুন।

অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণা করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। পরে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সাফ উইমেনস টুর্নামেন্টে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালের বিপক্ষে ২৩ গোল করে। ফাইনালে একটি মাত্র গোল হজম করতে হয় রানার্সআপ নেপালের বিপক্ষে। সাফজয়ী তারকারা দেশে ফিরলে দেশের মানুষ তাদের উষ্ণ সংবর্ধনা দেয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu