1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়াকে বাস্তব শান্তি আলোচনার আহ্বান জেলেনস্কির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

রাশিয়াকে প্রকৃত শান্তি আলোচনায় বাধ্য করা হবে বলে মিশরে জলবায়ু শীর্ষ সম্মেলনে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এর আগেও রাশিয়াকে এই ধরনের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

জেলেনস্কির মতে, ‘জলবায়ু এজেন্ডাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এমন প্রত্যেকের উচিত রাশিয়াকে প্রকৃত শান্তি আলোচনায় বাধ্য করা। ’

এছাড়াও তিনি রাশিয়ার কাছে ‘আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, জাতিসংঘের সনদের প্রতি সম্মান, সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং প্রতিটি যুদ্ধাপরাধীর শাস্তি দাবি করেন।

সেই সাথে ভবিষ্যতে এটি আর ঘটবে না। রাশিয়ার কাছে সেই নিশ্চয়তার দাবিসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তিনি। আর এই ধরনের শর্ত যে একেবারে বোধগম্য সেটিও অভিহিত করেন জেলেনস্কি।

এর আগে গত অক্টোবরে ডিপিআর এবং এলপিআর রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পর, মস্কোর সাথে সব ধরণের আলোচনা নিষিদ্ধ করার কথা জানান জেলেনস্কি। সে সময় তিনি বলেন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালীন তাদের সাথে কোনো আলোচনায় বসতে চায় না কিয়েভ।

তবে এরপর ইউক্রেনকে মস্কোর সাথে আলোচনার জন্য তার প্রস্তুতি প্রকাশ্যে ঘোষণা করার আহ্বান জানায় ওয়াশিংটন। পরে কিয়েভ জানায়, রাশিয়ান ফেডারেশনের সাথে আলোচনার অনুমতি তখনই দেওয়া হবে যখন, রুশ সৈন্যদের ইউক্রেনের ভূখণ্ড থেকে প্রত্যাহার করা হবে।

যদিও রাশিয়ান পক্ষ থেকে বারবার আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানানো হয়েছে। অক্টোবরের শেষে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও উল্লেখ করেন, গত ছয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগসহ রাশিয়ান নেতার সাথে টেলিফোনে কথোপকথনের অনুরোধ করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu