1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘পরশের মধ্যে কখনো হতাশা লক্ষ করা যায়নি’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

দুই দিন নিখোঁজ থাকার পর শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার (৭ নভেম্বর) বিকেলে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরশ অত্যন্ত মনোযোগী ছাত্র ছিলেন বলে জানিয়েছেন তার শিক্ষকরা।

ক্যাম্পাসে তারা গণমাধ্যমকে জানান, ‘পরশ ক্লাসে কখনো অমনোযোগী ছিল না।

নিয়মিত সব পরীক্ষায় অংশ নেয়। শেষ ল্যাব পরীক্ষা ছিল শনিবার, সেদিন অনুপস্থিত থাকায় তাকে ফোন দিয়েও পাওয়া যায় না। তার মধ্যে কখনো হতাশা লক্ষ্য করা যায়নি। ’

ফারদিন নূর পরশ হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন…বুয়েট শিক্ষার্থী পরশকে হত্যা করা হয়েছে, ধারণা চিকিৎসকদের

এদিকে পরশের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, পরশের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকরা আরও জানান, তার লাশ ঢাকায় পাঠানো হচ্ছে। লাসের ভিসেরা রিপোর্ট করা হবে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন…বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার: বন্ধু ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদ

অপরদিকে পরশের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর একজন ছেলেবন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রামপুরা থানা-পুলিশ সূত্র এ তথ্য জানায়। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চার বছর ধরে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার (৭ নভেম্বর) বিকেলে পরশের লাশ উদ্ধার করা হয়। গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন তিনি। পরদিন তার বাবা নূরউদ্দিন রানা রাজধানীর রামপুরা থানায় একটি জিডি করেন।

সন্তানের খোঁজ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একটি পোস্ট করেন নূরউদ্দিন রানা। সেখানে তিনি উল্লেখে করেন, ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের-১৮তম ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার আগে তাকে শেষবার রামপুরা ব্রিজ এলাকায় দেখা যায়। ওই দিন রাত পৌনে ১১ থেকে ১১টার মধ্যে ফারদিন সেখানে অবস্থান করছিলেন। এরপর তার বুয়েটের হল কিংবা বাসায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি ফেরেনি।

আরও পড়ুন…

বুয়েট শিক্ষার্থী পরশ ‘হত্যার’ সঠিক তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu