1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তারিখঃ ৭ নভেম্বর ২০২২ গলাচিপা কর্ম দক্ষতায় অনন্য পুলিশ অফিসার শোনিত গায়েন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় কর্ম দক্ষতায় দায়িত্বশীল ভূমিকা পালন করছেন পুলিশ অফিসার শোনিত গায়েন। পুলিশ জনতা, জনতাই পুলিশ। এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা এখন সুনামের খাতায় প্রতিনিয়ত বেড়েই চলছে। একজন নেতা যেমন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেতৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, একজন কোচ যেভাবে কনফিডেন্স লেভেল তৈরি করে শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে নিয়ে আসেন। ঠিক একই ভাবে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত গায়েন অফিসারদের কনফিডেন্স লেভেল তৈরি করে কাজ করিয়ে নেন।

শত বিপদে, প্রতিকূলতার মধ্যে যিনি বট গাছের ন্যায় আগলে রাখেন থানার অধীনস্থ পুলিশ কর্মকর্তা সদস্যদের। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত গায়েন। গলাচিপায় পরিবর্তনের হাওয়া, কাজের গতিশীলতা, সফলতা সবকিছুর পেছনে এই মানুষটার অংশগ্রহণ। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে থানার অধিনস্ত পুলিশ সদস্যরা। একজন মানবিক অফিসার, নিষ্ঠাবান অফিসার ও অসাধারণ ভালো মানুষ এই পুলিশ কর্মকর্তা শোনিত গায়েন।

এমন অসংখ্য নির্দেশনা তিনি তৈরি করে অধীনস্থ অফিসারদের নিয়ে বাস্তবায়ন করে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া তিনি এখন গলাচিপাবাসীর কাছে একজন মানবিক এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্ত মানুষকে সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা অব্যাহত রেখেছেন। অর্জন করেছেন গলাচিপার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা। তিনি গলাচিপা উপজেলায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসী, মাদক কারবারি, ভূমিদস্যু, চাঁদাবাজদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন।

এখানে সকল শ্রেণির মানুষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তিনি নিজেই কথা বলে তাৎক্ষাণিক সমাধান করে দিচ্ছেন। অপরাধীকে কৌশলে অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই তিনি সবার কাছে আস্থার প্রতীক হয়ে বিশ্বাস অর্জন করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu